মন্ত্রী ও সংসদ সদস্যদের আচরণ ও বক্তব্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবন–এ বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন,মন্ত্রী ও এমপিদের চলনে–বলনে মার্জিত থাকতে হবে যার যে দায়িত্ব, তার বাইরে মন্তব্য করা যাবে না। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিশেষ সতর্কতা বজায় রাখতে হবে।
সভায় স্বাগত বক্তব্য দেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
এছাড়া বক্তব্য দেন—বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বৈঠকে বিএনপির ২০৯ জন সংসদ সদস্য অংশ নেন।
এমআর/