জাতীয়

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২৬, ১৫:৫৭
PostImage

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।


প্রধানমন্ত্রী তারেক রহমান–এর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। আগামীকাল রবিবার সকাল ১১টায় এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল।


মির্জা আব্বাসের সঙ্গে সিঙ্গাপুরে যাবেন তার স্ত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল–এ চিকিৎসাধীন রয়েছেন।


গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয় এবং মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।


শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, সিটি স্ক্যানের প্রতিবেদন ভালো এসেছে।


এমআর//

আরও পড়ুন