২০২৭ সাল থেকে স্কুলে ভর্তির বিদ্যমান লটারি পদ্ধতি বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়–এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে স্কুলে ভর্তির পদ্ধতিতে বড় পরিবর্তন আনা হবে। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
এর আগে জাতীয় সংসদ–এ লটারির মাধ্যমে স্কুলে ভর্তি নিয়ে প্রশ্ন তোলেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তার সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বিষয়টি পর্যালোচনা করার কথা জানিয়েছিলেন।
এদিকে একই সংবাদ সম্মেলন থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)–এর নতুন চেয়ারম্যানের নাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়–এর নতুন উপাচার্যদের নামও ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।
এমআর/