জাতীয়

মাসুদ উদ্দিন চৌধুরীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২৬, ১৫:০৫
PostImage

সাবেক সংসদ সদস্য ও এক/এগারো সময়ের আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে মানবপাচার মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


সাবেক সংসদ সদস্য ও এক/এগারো সময়ের আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে মানবপাচার মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ড অনুমোদন দেন। এর আগে, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল।


ডিবির অভিযান গত সোমবার (২৩ মার্চ) গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাড়িতে পরিচালিত হয়, যেখানে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, তার বিরুদ্ধে ঢাকায় পাঁচটি এবং ফেনীতে ছয়টি মামলা রয়েছে, যার মধ্যে ফেনীর একটি মামলায় আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।


এক/এগারো সরকারের সময় প্রভাবশালী সেনা কর্মকর্তা হিসেবে পরিচিত মাসুদ উদ্দিন চৌধুরী অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দেন। তিনি ২০১৮ সালে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং এর আগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।


অবসর পরবর্তী সময়ে জনশক্তি রপ্তানি খাতে যুক্ত থেকে মানবপাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।


এমআর//