জাতীয়

জ্বালানি তেলের দাম বাড়লো, আজ থেকে কার্যকর নতুন মূল্য

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৬, ০২:২৬
PostImage

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার।


বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম লিটারপ্রতি ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে। নতুন নির্ধারিত দাম রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হয়েছে।

মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারেও এই সমন্বয় আনা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে।

এতে করে পরিবহনসহ বিভিন্ন খাতে ব্যয় বাড়তে পারে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা রয়েছে।