সারাদেশ

রূপগঞ্জে ১১৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৬, ১৫:৩৯
PostImage

নারায়ণগঞ্জের রূপগঞ্জ-এ ১১৪ পিস ইয়াবাসহ উজ্জল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।


নারায়ণগঞ্জের রূপগঞ্জ-এ ১১৪ পিস ইয়াবাসহ উজ্জল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার সাওঘাট এলাকার ৬ কন্যা সুপার মার্কেট এলাকায় মাদক বিক্রির সময় তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভুলতা ফাঁড়ির এক কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন উজ্জলকে তল্লাশি করে তার কাছ থেকে ১১৪ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন ও ৬০০ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।


পুলিশের দাবি, গ্রেফতারকৃত উজ্জল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সালাউদ্দিন জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।