খেলা

বিশ্বকাপ লক্ষ্যেই বড় সিদ্ধান্ত নেইমারের, গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০১ মে ২০২৬, ০৪:৫৭
PostImage

চোটের ঝুঁকি এড়াতে পালমেইরাসের বিপক্ষে মাঠে নামছেন না ব্রাজিলিয়ান তারকা


আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে বড় সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। সম্ভাব্য শেষ বিশ্বকাপে খেলার লক্ষ্যেই তিনি ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচ এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ব্রাজিলিয়ান সিরি ‘আ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে পালমেইরাস-এর বিপক্ষে খেলবেন না নেইমার। ব্রাজিলের সংবাদমাধ্যম জিওগ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, তার অনুপস্থিতিতেই মাঠে নামবে সান্তোস।

জানা গেছে, তীব্র শারীরিক ক্লান্তির পাশাপাশি কৃত্রিম ঘাসের মাঠে খেলার ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পালমেইরাসের মাঠ আলিয়ানজ পার্ক কৃত্রিম টার্ফ হওয়ায় সেখানে চোটের আশঙ্কা বেশি।

নেইমার আশঙ্কা করছেন, এই সময়ে বড় কোনো চোট পেলে তার বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে যেতে পারে। তাই সর্বোচ্চ সতর্কতা মেনে চলছেন তিনি।

এদিকে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি এখনও বিশ্বকাপ স্কোয়াডে নেইমারকে রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।


উল্লেখ্য, ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার জাতীয় দলের হয়ে ৭৯টি গোল করেছেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে একটি কনফেডারেশন্স কাপ ও একটি অলিম্পিক স্বর্ণ জিতলেও বিশ্বকাপ জয়ের স্বাদ এখনো পাননি এই তারকা। এবারের আসরেই সেই আক্ষেপ ঘোচাতে চান তিনি।