বিনোদন

প্রায় ১১ মাস পর কারামুক্ত অভিনেতা সিদ্দিকুর রহমান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০১ মে ২০২৬, ১২:২০
PostImage

প্রায় ১১ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন ছোটপর্দার পরিচিত অভিনেতা সিদ্দিকুর রহমান।


প্রায় ১১ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন ছোটপর্দার পরিচিত অভিনেতা সিদ্দিকুর রহমান। অভিনয়ের পাশাপাশি এক সময় রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের আগস্টে একটি মামলায় জড়িয়ে পড়েন এই অভিনেতা। পরবর্তীতে ২০২৫ সালের ২৯ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয়। প্রায় ১০ মাস ২২ দিন কারাগারে থাকার পর চলতি বছরের ১৮ মার্চ মুক্তি পান বলে জানান তিনি।


মুক্তির পর অনুভূতি প্রকাশ করে সিদ্দিক বলেন, কারাগার থেকে বের হয়ে ভিন্ন এক অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন, যা ভাষায় প্রকাশ করা কঠিন। নিজের মতো সময় কাটানোর জন্য এতদিন বিষয়টি প্রকাশ করেননি বলেও জানান তিনি। জেলজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এই সময়টিকে তিনি ইতিবাচকভাবে কাজে লাগিয়েছেন। ধর্মীয় অনুশীলনের প্রতি ঝোঁক বাড়ার কথাও জানান তিনি। নিয়মিত নামাজ আদায় ও কোরআন পাঠের মাধ্যমে নিজের মধ্যে পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেন।

কারাগারে থাকাকালে তিনি ১৫টি নাটক ও ৩টি সিনেমার গল্প লিখেছেন এবং নিজের জীবন নিয়ে একটি বইও লিখেছেন। তবে এখনো মানসিকভাবে পুরোপুরি স্বাভাবিক হতে পারেননি বলেও জানান এই অভিনেতা।উল্লেখ্য, রাজধানীর গুলশান এলাকায় একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ১৯ জুলাই সুবাস্তু টাওয়ারের সামনে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়েছিল।