সারাদেশ

রূপগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, মূল অভিযুক্ত পলাতক

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৪ মে ২০২৬, ১৭:০১
PostImage

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।


নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে, তবে মূল অভিযুক্ত পালিয়ে গেছে।
সোমবার (৪ মে) রাত ৯টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


আটকরা হলেন—জোসনা বেগম ও তালহা মিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জাহিদ হাসান জনি নামে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায় এবং মাদক নষ্ট করার চেষ্টা করে।
পরবর্তীতে তার মায়ের কক্ষে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় জোসনা বেগম ও জনির সহযোগী তালহা মিয়াকে আটক করা হয়।
জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, আটক দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতক জাহিদ হাসান জনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।