সারাদেশ

রূপগঞ্জ সাংবাদিক প্রীতি ক্রিকেটের শিরোপা জিতল রূপগঞ্জ কিংস

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৯ মে ২০২৬, ১৫:২১
PostImage

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত “রূপগঞ্জ সাংবাদিক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২”-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।


নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত “রূপগঞ্জ সাংবাদিক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২”-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার পূর্বাচল ২ নম্বর সেক্টরের বৌড়ারটেক খেলার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে মুখোমুখি হয় রূপগঞ্জ কিংস ও রূপগঞ্জ রয়েলস। জমজমাট এ ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নিয়ে শিরোপা জিতে নেয় রূপগঞ্জ কিংস। টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্য সিরিজ ও ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রূপগঞ্জ কিংসের অধিনায়ক এবং চ্যানেল এস-এর রূপগঞ্জ প্রতিনিধি সাজেদুর রহমান। এছাড়া ফাইনাল ম্যাচে সর্বোচ্চ ৪ উইকেট নেন ৭১ টিভির রূপগঞ্জ প্রতিনিধি রিয়াজ হোসেন।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, আহ্বায়ক সদস্য নুরুনবী ভূইয়া এবং রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাহউদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
এ টুর্নামেন্টে মোট তিনটি দল অংশগ্রহণ করে।