জাতীয়

বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৭ মে ২০২৬, ১১:২০
PostImage

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে কোনো রকম হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন হাইকোর্ট।


বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট। আদালত বলেছেন, “আমরা বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবো না।”

রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও দেবাশীষ রায় চৌধুরী-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। এর আগে আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হলেও আদালত তা গ্রহণ করেননি।


আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান। রিট আবেদনটি করেছিলেন মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি। পরে ব্যারিস্টার মাহিন এম রহমান সাংবাদিকদের জানান, আদালত স্পষ্টভাবে বলেছেন— বিসিবি নির্বাচনে তারা কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না।


এর আগে শনিবার (১৬ মে) তামিম ইকবাল-এর নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে আরেকটি রিট আবেদন করা হয়। সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাসহ মোট ১২ জন এ রিট দায়ের করেন। আবেদনকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ এবং খালেদ মাসুদ পাইলট।