খেলা

বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, সহ-সভাপতি ফাহিম সিনহা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৭ জুন ২০২৬, ১৪:০৮
PostImage

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে জয়ী হয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে জয়ী হয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার নির্বাচিত সভাপতির দায়িত্ব পেলেন তিনি।
রোববার (৭ জুন) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অবস্থিত বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম। পরে পরিচালকদের ভোটে তিনি বিসিবির সভাপতি নির্বাচিত হন।
সভাপতি পদে তামিম ইকবাল একমাত্র প্রার্থী হওয়ায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। এর মাধ্যমে তিনি বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।
এদিকে, বিসিবির নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।
বিসিবির নির্বাচিত পরিচালকরা
ক্যাটাগরি-১ (বিভাগীয় প্রতিনিধি)
ঢাকা বিভাগ: সাইদ বিন জামান, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ
চট্টগ্রাম বিভাগ: মিনহাজুল আবেদীন, মঈন উদ্দিন চৌধুরী
খুলনা বিভাগ: শফিকুল আলম, শান্তনু ইসলাম
রাজশাহী বিভাগ: মীর শাকরুল আলম
রংপুর বিভাগ: মির্জা ফয়সল আমীন
সিলেট বিভাগ: আব্দুল কাইয়ুম চৌধুরী
বরিশাল বিভাগ: মিজানুর রহমান
ক্যাটাগরি-২ (ক্লাব ও অন্যান্য প্রতিনিধি)
তামিম ইকবাল
মাসদুজ্জামান
ফাহিম সিনহা
আসিফ রব্বানী
ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক
মির্জা ইয়াসির আব্বাস
ইসরাফিল খসরু
রফিকুল ইসলাম
সরকার মাহবুব আহমেদ শামীম
শানিয়ান তানিম
সাঈদ ইব্রাহিম আহমেদ
সাকিফ আহমেদ
ক্যাটাগরি-৩
সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর
নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে তামিম ইকবালের সামনে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন, ঘরোয়া কাঠামো শক্তিশালীকরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে দলের সাফল্য ধরে রাখার বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।