খেলা

বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, দলে রয়েছে যারা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৩ জুন ২০২৬, ১৩:৩৩
PostImage

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।


২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সাম্প্রতিক বছরগুলোতে দুর্দান্ত পারফরম্যান্স করা মরক্কোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ২০২২ বিশ্বকাপে স্পেন ও পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল আফ্রিকার দলটি। এবারও তারা বড় কিছু করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে। তবে শক্তির বিচারে এখনও এগিয়ে ব্রাজিল। যদিও এই ম্যাচে দলের অন্যতম সেরা তারকা নেইমারকে পাচ্ছে না সেলেসাওরা। তার অনুপস্থিতিতেও ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল নিয়েই মাঠে নামতে প্রস্তুত ব্রাজিল।


নেইমারের পরিবর্তে আক্রমণভাগে সুযোগ পেতে পারেন মাতেউস কুনিয়া। আক্রমণে তাকে সহায়তা করবেন রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। আক্রমণ সাজানোর দায়িত্বে থাকবেন লুকাস পাকেতা।মিডফিল্ডে অভিজ্ঞ কাসেমিরোর সঙ্গে জুটি বাঁধবেন ব্রুনো গিমারেশ। রক্ষণভাগে থাকবেন মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, দানিলো ও ডগলাস। গোলবারের নিচে দায়িত্ব পালন করবেন আলিসন বেকার। অন্যদিকে মরক্কোও চোট সমস্যায় ভুগছে। দলের নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক নায়েফ আগুয়ের্দ চোটের কারণে একাদশের বাইরে রয়েছেন। তার জায়গায় খেলতে পারেন ইসা দিওপ ও চাদি রিয়াদ। এছাড়া নুসাইর মাজরাউই কাঁধের চোটে অনিশ্চিত, আর এজ আবদে হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারণে পুরো গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছেন।


ব্রাজিলের সম্ভাব্য একাদশ

আলিসন বেকার; ডগলাস, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, দানিলো; কাসেমিরো, ব্রুনো গিমারেশ; ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, লুকাস পাকেতা; ইগোর থিয়াগো।

বিশ্বকাপ মিশনের শুরুতেই জয় তুলে নিতে মরিয়া ব্রাজিল। অন্যদিকে সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চায় মরক্কো। ফলে ম্যাচটি হতে যাচ্ছে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াই।