জাতীয়

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৪ জুন ২০২৬, ০৯:০৩
PostImage

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, ইন্টারপোলের সহায়তায় আটক


পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-কে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার প্রেক্ষিতে ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করেছে দুবাই পুলিশ।

রোববার (১৪ জুন) পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, দুদকের মামলার ভিত্তিতে আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১২ জুন দুবাই কর্তৃপক্ষ এ বিষয়ে বাংলাদেশ পুলিশকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।

তিনি আরও বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তাকে বাংলাদেশে প্রত্যর্পণ বা দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে একাধিক মামলা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এসব মামলার তদন্তের সূত্র ধরে তার বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।