জাতীয়

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৫ জুন ২০২৬, ০৬:০০
PostImage

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস


দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। সোমবার (১৫ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। সংস্থাটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ২১ ক্যারেটের দাম ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ১৩ জুন সোনার দাম সমন্বয় করে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো।


বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৭৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বৃদ্ধি এবং ৩৬ বার কমানো হয়েছে। এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। প্রতি ভরিতে ২৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবেই সোনা ও রুপার দামে এই নতুন সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।