জাতীয়

যমুনা ছাড়লেন মুহাম্মদ ইউনূস ,গেলেন কোথায়?

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪১
PostImage

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি যমুনা থেকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।

গণপূর্ত অধিদপ্তর-এর প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক প্রধান উপদেষ্টা তার ব্যক্তিগত কিছু মালপত্র নিয়ে ভবনটি ছেড়ে গেছেন।

ড. ইউনূসের প্রস্থানের পর ভবনটিতে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংস্কার শেষে যমুনাকে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ব্যবহারের জন্য প্রস্তুত করা হবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের মধ্যেই অভ্যন্তরীণ সাজসজ্জা ও প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তবে প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই যমুনায় উঠবেন কিনা, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি। বর্তমানে তিনি গুলশানের নিজ বাসভবনেই অবস্থান করছেন।

এমআর//