জাতীয়

প্রধানমন্ত্রীর ১০ মার্চের বগুড়া সফর ও ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি স্থগিত

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৩ মার্চ ২০২৬, ০৫:৫৯
PostImage

আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনী বিধিমালা সমুন্নত রাখতে বগুড়া সফর ও ১০ মার্চের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি স্থগিত


আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনী বিধিমালা সমুন্নত রাখতে বগুড়া সফর ও ১০ মার্চের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২ মার্চ, ২০২৬) রাতে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসন থেকে জয়ী হন। নিয়ম অনুযায়ী বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় আগামী ৯ এপ্রিল সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনী এলাকায় সরকারি কর্মসূচি পালন করলে বিধিভঙ্গের প্রশ্ন উঠতে পারে। তাই নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রধানমন্ত্রী এই সফর বাতিল করেছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও উপনির্বাচনের প্রার্থী রেজাউল করিম বাদশা।


এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, সারা দেশে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে বগুড়ায় আমন্ত্রণ জানানো হয়েছিল। জেলা প্রশাসন জানিয়েছে, কর্মসূচির পরবর্তী তারিখ যথাসময়ে জানানো হবে।


এমআর/