জাতীয়

পাঁচ সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২৬, ১৫:৫৫
PostImage

দেশের পাঁচটি সিটি করপোরেশনে নবনিযুক্ত প্রশাসকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।


দেশের পাঁচটি সিটি করপোরেশনে নবনিযুক্ত প্রশাসকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সাক্ষাতে অংশ নেন নবনিযুক্ত প্রশাসকরা। এর আগে একই দিনে সরকার পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।


নিয়োগ পাওয়া প্রশাসকদের মধ্যে রয়েছেন বিলকিস আক্তার জাহান শিরীন (বরিশাল সিটি করপোরেশন), মো. মাহফুজুর রহমান (রাজশাহী সিটি করপোরেশন), মো. রোকনুজ্জামান রোকন (ময়মনসিংহ সিটি করপোরেশন), মাহফুজ উন নবী চৌধুরী (রংপুর সিটি করপোরেশন) এবং মো. ইউসুফ মোল্লা (কুমিল্লা সিটি করপোরেশন)।

আরও পড়ুন