বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)–এ ১৯১টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১০ থেকে ২০ গ্রেডের মোট ৩০টি ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
উল্লেখযোগ্য পদ ও সংখ্যা
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ পদ হলো—
গ্রন্থাগারিক – ১টি (গ্রেড–১০)
উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) – ১টি (গ্রেড–১০)
এস্টিমেটর – ১টি (গ্রেড–১০)
ফোরম্যান – ১টি (গ্রেড–১০)
বৈজ্ঞানিক সহকারী – ৫৫টি (গ্রেড–১১)
কম্পিউটার অপারেটর – ৩টি (গ্রেড–১৩)
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ৮টি (গ্রেড–১৬)
অফিস সহকারী কাম হিসাবরক্ষক – ৫টি (গ্রেড–১৬)
স্টোরকিপার কাম অফিস সহকারী – ৪টি (গ্রেড–১৬)
ভান্ডার রক্ষক – ৪টি (গ্রেড–১৬)
গাড়িচালক – ১৭টি (গ্রেড–১৬)
টিলার ড্রাইভার – ৭টি (গ্রেড–১৬)
ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট – ১৭টি (গ্রেড–১৮)
অফিস সহায়ক – ৩১টি (গ্রেড–২০)
নিরাপত্তাপ্রহরী – ১৭টি (গ্রেড–২০)
এ ছাড়া পেইন্টার, ম্যাশন, প্লাম্বার, লাইব্রেরি অ্যাটেনডেন্ট, রুম অ্যাটেনডেন্টসহ আরও বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে।
বয়সসীমা
১০ অক্টোবর ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহীরা অনলাইনে Teletalk Online Application System–এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের ওয়েবসাইট: bari.teletalk.com.bd
আবেদন ফি
১–৪ নম্বর পদ: ২২৩ টাকা
৫ নম্বর পদ: ১৬৮ টাকা
৬–১৮ নম্বর পদ: ১১২ টাকা
১৯–৩০ নম্বর পদ: ৫৬ টাকা
আবেদনের সময়
আবেদন শুরু: ১৫ মার্চ ২০২৬ সকাল ১০টা
শেষ সময়: ২৬ এপ্রিল ২০২৬ বিকেল ৫টা
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট–এর অফিসিয়াল ওয়েবসাইটে (bari.gov.bd)।