জবস

পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ, আবেদন শুরু

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল ২০২৬, ১৪:০৫
PostImage

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর অধীনে উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি) প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর অধীনে উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি) প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০ গ্রেডের ৬টি ক্যাটাগরির পদে মোট ১১০ জন নিয়োগ দেওয়া হবে।


পদ ও বিস্তারিত

১. হিসাব সহকারী

পদসংখ্যা: ৫

যোগ্যতা: বিকম পাস (২টি দ্বিতীয় বিভাগসহ), কম্পিউটার জ্ঞান

বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. মাঠ সংগঠক

পদসংখ্যা: ৮৫

যোগ্যতা: স্নাতক ডিগ্রি

বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৩. এলডিএ/কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট (সিসিএ)

পদসংখ্যা: ৭

যোগ্যতা: এইচএসসি পাস, টাইপিং দক্ষতা (ইংরেজি ৪০, বাংলা ৩০ শব্দ/মিনিট), কম্পিউটার জ্ঞান

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. গাড়িচালক

পদসংখ্যা: ২

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স

বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৫. অফিস সহায়ক/ক্যাশ গার্ড/নাইট গার্ড

পদসংখ্যা: ১০

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস

বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)

৬. ক্লিনার

পদসংখ্যা: ১

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস

বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)

কর্মস্থল

ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর।

বয়সসীমা

৩০ এপ্রিল ২০২৬ তারিখে ১৮–৩২ বছর।

আবেদনের নিয়ম

ডাক/কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে হবে

খামের ওপর পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে

একটি খামে একাধিক আবেদন গ্রহণযোগ্য নয়

📄 প্রয়োজনীয় কাগজপত্র

৩ কপি পাসপোর্ট সাইজ ছবি

শিক্ষাগত যোগ্যতার সনদপত্র

জাতীয় পরিচয়পত্র

নাগরিকত্ব সনদ

কম্পিউটার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)

১০ টাকার ডাকটিকিটসহ ফেরত খাম

আবেদন ফি

১–৪ নং পদ: ১০০ টাকা

৫–৬ নং পদ: ৫০ টাকা (পে-অর্ডার/ব্যাংক ড্রাফট)

 আবেদনের ঠিকানা


নির্বাহী পরিচালক, পিইপি, বিআরডিবি, এলজিইডি ভবন (৩য় তলা), জেলা পরিষদ চত্বর, কমলাপুর, ফরিদপুর।

আবেদনের শেষ তারিখ


২৪ মে ২০২৬

প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। পরীক্ষার সময়সূচি ও ফলাফল বিআরডিবির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।