আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে বাংলাদেশ পুলিশের এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। জেলাভিত্তিক শূন্য পদের তালিকা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ করা হয়নি।
পদ ও যোগ্যতা
পদের নাম: এএসআই (নিরস্ত্র)
শিক্ষাগত যোগ্যতা:
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ বা সমমান
কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে
শারীরিক যোগ্যতা:
পুরুষ: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুক স্বাভাবিক ৩২ ইঞ্চি (সম্প্রসারিত ৩৪ ইঞ্চি)
নারী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি
বয়সসীমা
১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে।
বেতন ও সুবিধা
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
প্রশিক্ষণকালীন সরকারি বিধি অনুযায়ী ভাতা প্রদান করা হবে
আবেদন পদ্ধতি
১. প্রথম ধাপে http://police.teletalk.com.bd
ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করে User ID নিতে হবে।
২. টেলিটক প্রিপেইড নম্বর থেকে ৪৮ টাকা ফি দিয়ে ২টি SMS পাঠাতে হবে:
প্রথম SMS: ASI User ID → 16222
দ্বিতীয় SMS: ASI Yes PIN Number → 16222
নিয়োগ ধাপসমূহ
অনলাইন আবেদন ও প্রাথমিক স্ক্রিনিং
শারীরিক সক্ষমতা পরীক্ষা
লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা
কম্পিউটার দক্ষতা পরীক্ষা
মৌখিক ও বুদ্ধিমত্তা পরীক্ষা
স্বাস্থ্য পরীক্ষা
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু: ২৮ এপ্রিল ২০২৬ (সকাল ১০টা)
আবেদন শেষ: ২৭ মে ২০২৬ (রাত ১১:৫৯টা)
শারীরিক পরীক্ষা: ১৮ জুন–২৯ জুন ২০২৬ (জেলাভিত্তিক নির্ধারিত সময় অনুযায়ী)
লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা, কম্পিউটার দক্ষতা পরীক্ষা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা–সংক্রান্ত তথ্যাদি বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট (www.police.gov.bd), ভেরিফাইড ফেসবুক পেজসহ প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।