জবস

ওয়ালটন প্লাজায় সিনিয়র ব্যাকএন্ড ডেভেলপার নিয়োগ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৬, ১৪:০৬
PostImage

দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা সিনিয়র ব্যাকএন্ড ডেভেলপার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।


দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা সিনিয়র ব্যাকএন্ড ডেভেলপার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২০ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ৫ মে ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


পদের বিবরণ:


পদ: সিনিয়র ব্যাকএন্ড ডেভেলপার

পদসংখ্যা: ২ জন


যোগ্যতা ও অভিজ্ঞতা:


কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রি

স্কেলেবল মাইক্রোসার্ভিস-ভিত্তিক ব্যাকএন্ড সিস্টেমে দক্ষতা

সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা


চাকরির শর্তাবলি:


ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা (অফিসভিত্তিক)

নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন

বয়সসীমা: ২৭ থেকে ৩৫ বছর


বেতন ও সুবিধা:

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।


আবেদনের শেষ সময়:

৫ মে ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।