বিনোদন

শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরীর প্রার্থীতা ঘোষণা

detaillogo
ডেস্ক নিউজ
২৯ এপ্রিল ২০২৬, ১৪:০৪
PostImage

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী।


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। বর্তমানে তিনি সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি জানিয়েছেন, নির্বাচনের তফসিল প্রকাশের পর তার পূর্ণাঙ্গ প্যানেলের সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। একই সঙ্গে সভাপতি পদে কে থাকবেন, সেটিও তখন জানানো হবে। এ প্রসঙ্গে জয় চৌধুরী বলেন, ‘এই মুহূর্তে প্যানেলের নাম প্রকাশ করছি না। তফসিল ঘোষণা হলে সিনিয়র-জুনিয়র সবাইকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবো।’


তিনি আরও বলেন, তাদের প্যানেল বাস্তবায়নযোগ্য কাজের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে এবং এটি একটি শক্তিশালী প্যানেল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। জয় চৌধুরী ২০১২ সালে ‘এক জবান’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর ‘হিটম্যান’, ‘চিনি বিবি’, ‘আজব প্রেম’ ও ‘অন্তর্জ্বালা’সহ একাধিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের কাছে পরিচিতি পান। এদিকে একই পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। বর্তমানে তিনি সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, বর্তমান কমিটির মেয়াদ আগামী ২৪ এপ্রিল শেষ হচ্ছে। গঠনতন্ত্র অনুযায়ী, জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এমআর/