লাইফস্টাইল

দেশে আরও ৬ শিশুর মৃত্যু, হামে মৃতের সংখ্যা বেড়ে ৫৯৪

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০২ জুন ২০২৬, ১২:৩৫
PostImage

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে।


সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামের নিশ্চিত সংক্রমণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে দেশে হামে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৪ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের নিশ্চিত সংক্রমণে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯০ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৫০৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৬ জনে।


এ ছাড়া একই সময়ে এক হাজার ২৯২ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৩ হাজার ৩৬২ জন।
হামের বিস্তার রোধে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।