জাতীয়

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ানো হলো বিদ্যুতের দাম

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৩ জুন ২০২৬, ১১:১৬
PostImage

দেশে পাইকারি ও খুচরা (গ্রাহক) পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।


দেশে পাইকারি ও খুচরা (গ্রাহক) পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বুধবার (৩ জুন) দুপুরে বিইআরসি নতুন মূল্যহার ঘোষণা করে।

ঘোষণা অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ফলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বেড়ে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।


অন্যদিকে, গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ মূল্য বৃদ্ধি করা হয়েছে। খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২০ ও ২১ মে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে দুই দিনব্যাপী গণশুনানির আয়োজন করে বিইআরসি। শুনানিতে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিটে ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বৃদ্ধির প্রস্তাব দেয়।


সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় মূল্য ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল। নতুন মূল্যহার কার্যকরের ফলে শিল্প, বাণিজ্যিক ও আবাসিক খাতসহ সব ধরনের বিদ্যুৎ ব্যবহারকারীর ব্যয় বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।a