পেট ভালো রাখতে দই অত্যন্ত উপকারী। বিশেষ করে টক দইয়ে থাকা প্রোবায়োটিক অন্ত্রের স্বাস্থ্যের জন্য খুব ভালো কাজ করে। হজমের সমস্যা হলে অনেক চিকিৎসক দইয়ের ঘোল খাওয়ারও পরামর্শ দেন। তবে প্রশ্ন হলো—দই বেশি ভালো, না ঘোল?
আসলে দু’টিই উপকারী। তবে শারীরিক অবস্থা অনুযায়ী একেকজনের জন্য একেকটি বেশি কার্যকর হতে পারে।
দই কেন উপকারী?
দই হলো প্রাকৃতিক প্রোবায়োটিকের অন্যতম উৎস। এতে থাকা ভালো ব্যাকটেরিয়া—
হজমশক্তি উন্নত করে
অন্ত্রে উপকারী জীবাণুর সংখ্যা বাড়ায়
গ্যাস ও কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে
দইয়ে যা থাকে: ক্যালশিয়াম, ফসফরাস, ভিটামিন বি-১২, প্রোটিন, ল্যাকটিক অ্যাসিড
কারা দই বেশি খাবেন?
যাদের প্রোটিনের প্রয়োজন বেশি
শিশু ও কিশোর-কিশোরী (হাড় ও দাঁতের গঠনের জন্য)
যারা দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খেয়েছেন
যাদের গ্যাস-অম্বলের সমস্যা নেই
যারা ওজন কমাতে চান (পরিমিত পরিমাণে)
সকালে বা দুপুরের খাবারের পর এক বাটি টক দই খেলে হজম ভালো হয়। অনেকে শসা মিশিয়েও খান।