আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০২ মার্চ ২০২৬, ১৫:২৮
PostImage

মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ জন বাংলাদেশি প্রবাসী নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন।


মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ জন বাংলাদেশি প্রবাসী নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সংযুক্ত আরব আমিরাতের আজমানে সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ এবং বাহরাইনে আরও একজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

কুয়েতে ড্রোন হামলায় আহত হয়েছেন ৪ জন— নবীনগরের আমিনুল ইসলাম, সাথিয়ার রাবিউল ইসলাম, বেগমগঞ্জের মাসুদুর রহমান ও চাঁদিনার দুলাল মিয়া। এছাড়া বাহরাইনে আরও ৩ জন আহত হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহতরা বর্তমানে স্থিতিশীল রয়েছেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে অবস্থানরত বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’-র সকল ক্রু নিরাপদ আছেন। বাণিজ্যিক ফ্লাইট চালু হলেই নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেনজায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সেখানে বসবাসরত ৬০ লাখেরও বেশি বাংলাদেশির নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দূতাবাসগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এমআর/