দেশের প্রান্তিক চাষিদের ভাগ্যোন্নয়নে টিসিবির ফ্যামিলি কার্ডের আদলে সারা দেশে ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই বৈপ্লবিক পদক্ষেপের পাশাপাশি ১২ লাখ কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণাও দেওয়া হয়েছে।
কার্ডের বিশেষ সুবিধাসমূহ:
সরাসরি ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষি ভর্তুকি ও প্রণোদনা প্রাপ্তি।
সহজ শর্তে কৃষিঋণ এবং সার-বীজ সরাসরি হাতে পাওয়া।
মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিরসন।
আবহাওয়া ও বাজারের দর নিয়ে এসএমএস আপডেট।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র:
১. এনআইডি (NID) কার্ডের কপি।
২. পাসপোর্ট সাইজের ছবি।
৩. নিবন্ধিত মোবাইল নম্বর।
৪. জমির দলিল অথবা বর্গা চাষের প্রমাণপত্র।
৫. ব্যাংক অথবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) অ্যাকাউন্ট নম্বর।
যেভাবে পাবেন এই কার্ড:
কৃষক কার্ড পাওয়ার প্রক্রিয়াটি মূলত স্থানীয় কৃষি অফিসের মাধ্যমে সম্পন্ন হবে:
যোগাযোগ: আপনার ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তার (SAAO) সাথে যোগাযোগ করুন।
নিবন্ধন: নির্ধারিত ফরম পূরণ বা অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।
যাচাইকরণ: কৃষি অফিস থেকে তথ্য সরেজমিনে যাচাইয়ের পর ডিজিটাল প্রোফাইল তৈরি করা হবে।
বিতরণ: যাচাই শেষে উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে এই স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
সতর্কতা: এই স্মার্ট কৃষক কার্ডটি সম্পূর্ণ বিনা মূল্যে প্রদান করা হবে। কার্ডের জন্য কোনো প্রকার অর্থ লেনদেন না করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এমআর/