আন্তর্জাতিক

দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৩ মার্চ ২০২৬, ০৬:০৩
PostImage

যুক্তরাষ্ট্র আর কখনো বহু বছরের কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।


যুক্তরাষ্ট্র আর কখনো বহু বছরের কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। 

সোমবার (২ মার্চ, ২০২৬) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেন। ইরাক ও আফগানিস্তানের মতো সংকটের পুনরাবৃত্তি এড়াতে ট্রাম্প প্রশাসন বদ্ধপরিকর বলে তিনি মন্তব্য করেন।

জেডি ভ্যান্স স্পষ্ট করেছেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কোনো সংঘাত শুরু করবেন না যা বছরের পর বছর ধরে চলবে।

যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো ইরান যেন "কখনোই" পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। ভ্যান্সের দাবি, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কেবল বেসামরিক কাজের জন্য নয়, বরং অস্ত্র তৈরির উদ্দেশ্যেই নির্মিত।

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ফেরাতে ইরানের বর্তমান শাসনব্যবস্থার মানসিকতায় মৌলিক পরিবর্তন প্রয়োজন বলে মনে করে হোয়াইট হাউস।

ভ্যান্স জানান, প্রেসিডেন্ট ট্রাম্প শুধু তার বর্তমান মেয়াদের জন্য নয়, বরং স্থায়ীভাবে ইরানি পারমাণবিক ঝুঁকি নির্মূল করতে চান। তবে তিনি দৃঢ়ভাবে আশ্বস্ত করেছেন যে, এই পরিস্থিতি দীর্ঘমেয়াদি যুদ্ধে রূপ নেবে না।

এমআর//