সারাদেশ

রূপগঞ্জে চুরির অপবাদে ৩ নারীকে বেঁধে নির্যাতন, কেটে ফেলা হলো মাথার চুল

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৩ মার্চ ২০২৬, ১৩:০৩
PostImage

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বর্ণের চেইন চুরির অভিযোগ তুলে তিন নারীকে আটকের পর দড়ি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে।


নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বর্ণের চেইন চুরির অভিযোগ তুলে তিন নারীকে আটকের পর দড়ি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এমনকি কাঁচি দিয়ে তাদের মাথার চুল কেটে ফেলারও অভিযোগ উঠেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।


সোমবার সকালে রূপগঞ্জ উপজেলার ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিল্লার মুরাদনগর থানার জাহাপুর এলাকার বাবু মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার,খুলনার খালিশপুর থানার দিঘলিয়া এলাকার সুজন মিয়ার স্ত্রী ইতি আক্তার,বালিয়াপাড়া এলাকার রুহুল আমিনের স্ত্রী শারমিন।

পুলিশ জানায়, সকালে ডহরগাঁও এলাকার সেলিম মিয়ার বাড়িতে তিন নারী প্রবেশ করেন। এ সময় স্বর্ণের চেইন চুরির অভিযোগে স্থানীয় লোকজন তাদের হাতেনাতে আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের দড়ি দিয়ে বেঁধে মারধর করে এবং একপর্যায়ে কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।


সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, চুরি একটি শাস্তিযোগ্য অপরাধ হলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। কাউকে বেঁধে মারধর করা বা মাথার চুল কেটে দেওয়া আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


এমআর/