রূপগঞ্জ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার দাউদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জিন্দাপার্কে এ ইফতার অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারন সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট হেলালউদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।