জাতীয়

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৪ মার্চ ২০২৬, ০৫:০৯
PostImage

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।


সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

মঙ্গলবার (৩ মার্চ) দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এই সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

বিএফআইইউর পাঠানো চিঠিতে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে আসিফ মাহমুদের অ্যাকাউন্টের যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তার হিসাব খোলার ফরম, কেওয়াইসি (KYC) এবং লেনদেন বিবরণীসহ সকল দলিল পাঠাতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

আসিফ মাহমুদ ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিভিন্ন অভিযোগ জমা পড়েছে। সংস্থাটি বর্তমানে এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে অনুসন্ধান চালাচ্ছে। সেই প্রেক্ষাপটেই আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এমআর/