সারাদেশ

রূপগঞ্জে ব্যাটারি কারখানার সামনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৬
PostImage

অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।


নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ব্যাটারি কারখানার সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন বিশ্বরোড এলাকার জিয়াও জু ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের ব্যাটারি কারখানার সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে কারখানার সামনে সড়কের পাশে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা।

পরে বিষয়টি রূপগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।


মহাসড়ক সংলগ্ন এলাকায় লাশ পড়ে থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। রূপগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক জয় মন্ডল জানান, নিহতের শরীরে আপাতদৃষ্টিতে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।