জাতীয়

উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আরও তেল আসছে: জ্বালানিমন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৭ মার্চ ২০২৬, ১২:০৩
PostImage

মধ্যপ্রাচ্যের চলমান ইরান–ইসরায়েল সংঘাতের প্রভাবে দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে,


মধ্যপ্রাচ্যের চলমান ইরান–ইসরায়েল সংঘাতের প্রভাবে দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, সে বিষয়ে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ ৭ মার্চ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, আগামী ৯ মার্চ জ্বালানিবাহী আরও দুটি বড় জাহাজ দেশে পৌঁছাবে। ফলে জ্বালানি তেলের মজুত নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

মন্ত্রী জানান, বর্তমানে পাম্পগুলোতে যে সীমিত বিক্রির ব্যবস্থা চালু করা হয়েছে, তা মূলত ভবিষ্যতের সম্ভাব্য অনিশ্চয়তা মোকাবিলায় একটি সতর্কতামূলক পদক্ষেপ। তিনি দেশবাসীকে অহেতুক আতঙ্কিত হয়ে পেট্রোল পাম্পে ভিড় না করার আহ্বান জানান।

এদিকে তেলের অবৈধ মজুত ঠেকাতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে আগামীকাল রোববার থেকে সারা দেশে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সরকার বিকল্প উৎস থেকেও জ্বালানি তেল সংগ্রহের পরিকল্পনা করছে বলে জানান জ্বালানিমন্ত্রী।