জাতীয়

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ১৪ দিনের রিমান্ডে

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৮ মার্চ ২০২৬, ১৫:৪৩
PostImage

ইনকিলাব মঞ্চ–এর আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করেছে।


ইনকিলাব মঞ্চ–এর আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করেছে।


রোববার (৮ মার্চ) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই তাদের গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে।


সংস্থাটি জানায়, পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স অবৈধভাবে ভারতে প্রবেশ ও অবস্থানের অভিযোগে বনগাঁ সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি নাগরিক—ফয়সাল করিম মাসুদ (রাহুল নামে পরিচিত) এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বাংলাদেশে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।


পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এক বিবৃতিতে জানায়, গোপন সূত্রে তারা জানতে পারে যে দুই বাংলাদেশি নাগরিক খুনের মতো গুরুতর অপরাধ করার পর অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং বাংলাদেশ ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় গোপনে অবস্থান করছে।


এই তথ্যের ভিত্তিতে শনিবার (৭ মার্চ) গভীর রাতে বনগাঁর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন ওসমান হাদিকে হত্যার পর পালিয়ে যায়। পরে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করার পর আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনায় বনগাঁ এলাকায় আসে।

এমআর/