বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।
রোববার (৮ মার্চ) বাংলাদেশ সচিবালয়–এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত সরকারের নেই। বিশেষ করে রমজান মাসে ইফতার, তারাবি ও সেহেরির সময় যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, রোববার সকাল প্রায় ১১টার দিকে তেলভর্তি একটি জাহাজ বন্দরে পৌঁছেছে। এছাড়া একই দিনে আরও একটি জাহাজ দেশে আসার কথা রয়েছে, যা জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করবে।