রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান–কে ফোন করেছেন। রুশ বার্তা সংস্থা তাস–এর বরাতে এই তথ্য জানিয়েছে ক্রেমলিন।
মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে পুতিন আবারও ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন। ফোনালাপে তিনি দ্রুত উত্তেজনা প্রশমন এবং রাজনৈতিক উপায়ে সংকট সমাধানের আহ্বান জানান।
এর আগে ৬ মার্চ পুতিন ও পেজেশকিয়ানের মধ্যে ফোনালাপ হয়েছিল। তখন পুতিন পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের নেতাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শেষ করেছিলেন।
৯ মার্চ পুতিন টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সঙ্গেও। প্রায় এক ঘণ্টার সেই আলোচনার পর ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে।
আলোচনার মূল বিষয় ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে মূলত আলোচনা হয়েছে—ইরান–এর বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্র–এর পদক্ষেপ, মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি,উত্তেজনা কমানোর কূটনৈতিক উপায়।
সূত্র: আল জাজিরা।