বিনোদন

গুলশানে পথচারীকে মারধর: মডেল মনিকা কবিরকে আইনি নোটিশ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ ২০২৬, ১৬:২৭
PostImage

রাজধানীর গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল মনিক কবির–কে প্রকাশ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।


রাজধানীর গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল মনিক কবির–কে প্রকাশ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে এ নোটিশ পাঠান।

নোটিশে মনিকা কবিরকে—অবিলম্বে অশালীন ও বিতর্কিত কনটেন্ট তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যম Facebook–এ ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট ভিডিও ও কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

বাংলাদেশে তার অবস্থানের বৈধতা সম্পর্কে ব্যাখ্যা দিতে বলা হয়েছে, বিশেষ করে তার ওয়ার্ক পারমিট ও বৈধ ভিসা রয়েছে কি না, সে সংক্রান্ত কাগজপত্রও উপস্থাপন করতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ৭ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সেক্ষেত্রে—


ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ-১৯৭৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫, বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০।

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা–র গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগ ওঠে মনিকা কবিরের বিরুদ্ধে।

ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।