সারাদেশ

রূপগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬, ১৫:২৩
PostImage

নারায়ণগঞ্জের রূপগঞ্জ–এ কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে স্থানীয় সাংবাদিক কার্যালয়।


নারায়ণগঞ্জের রূপগঞ্জ–এ কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে স্থানীয় সাংবাদিক কার্যালয়।


শনিবার বিকেলে পূর্বাচল নতুন শহর–এর সমু মার্কেট এলাকায় সাংবাদিক কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি (গ সার্কেল) মেহেদী ইসলাম এবং রূপগঞ্জ থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন।


এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন—

দৈনিক জনতার নির্বাহী সম্পাদক আলম হোসেন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাত্তার আলী সোহেল, সাংবাদিক রাসেল আহমেদ, জাহাঙ্গীর আলম হানিফ, শহিদুল্লাহ গাজী, রাশেদুল ইসলাম রাশেদ, মাসুদ করিম, শফিকুল আলম মামুন, জয়নাল আবেদীন জয়, আশিকুর রহমান হান্নান, রিয়াজ হোসেন খান, মাহবুব আলম প্রিয়, রাসেল মাহমুদ ও রুবেল মাহমুদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।


এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের মধ্যে আবু মোহাম্মদ মাসুম, শামীম ভুঁইয়া এবং জিন্নাত আলীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


ইফতার মাহফিলে সমাজ ও দেশের সার্বিক কল্যাণে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এমআর/