সারাদেশ

ঈদের দিনে ঝড়-বৃষ্টির আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ ২০২৬, ১২:০০
PostImage

চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামী ২০ মার্চ (শুক্রবার) অথবা ২১ মার্চ (শনিবার) উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর।


চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামী ২০ মার্চ (শুক্রবার) অথবা ২১ মার্চ (শনিবার) উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। তবে এই সময়টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বিরূপ আবহাওয়ার

সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৮ মার্চ) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের সম্ভাব্য দিনগুলোতে দেশের বিভিন্ন স্থানে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।


২০ মার্চ রংপুর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।


২১ মার্চও প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের সময়জুড়ে দেশজুড়ে আংশিক অস্থির আবহাওয়া থাকতে পারে। তাই বাইরে বের হওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।