ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবারও পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের ঘোষণা অনুযায়ী, শনিবার সকালে পর্যায়ক্রমে জামাতগুলো অনুষ্ঠিত হবে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং বেলা ১০টা ৪৫ মিনিটে।
প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন। চতুর্থ জামাতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী। পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।
এছাড়া বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম।
প্রতি বছরের মতো এবারও বিপুল মুসল্লির অংশগ্রহণে জাতীয় মসজিদে ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হওয়ার আশা করা
এমআর//