জাতীয়

নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৮ মার্চ ২০২৬, ১৭:০৪
PostImage

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।


প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি বলেন, মানুষের প্রত্যাশা পূরণে ধৈর্য ধরে আইনশৃঙ্খলার মধ্যে থেকে কাজ করতে হবে এবং কোনোভাবেই যেন সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।


প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দলীয় কার্যালয়ে এসে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সবকিছু স্বাভাবিক রাখতে হবে এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না। তিনি দ্রুত সড়ক ফাঁকা করে দেওয়ার আহ্বান জানান এবং বলেন, সবার সহযোগিতা থাকলে তিনি নিয়মিত কার্যালয়ে আসতে পারবেন।


তিনি আরও বলেন, দেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে এবং তাদের ধৈর্য ধরতে সহায়তা করতে হবে। মানুষের প্রত্যাশা অনেক বেশি, তাই এমন কোনো কাজ করা যাবে না যাতে সাধারণ মানুষের কষ্ট বাড়ে।


বক্তব্যের শেষে তিনি আবারও সড়ক স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রথম কাজ হচ্ছে যান চলাচল স্বাভাবিক রাখা। এ সময় তিনি মন্ত্রী, সংসদ সদস্য ও দলের নেতাদের সঙ্গে মতবিনিময়ও করেন।