সারাদেশ

লেংটার মেলার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০২ এপ্রিল ২০২৬, ০৬:৩৯
PostImage

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুরে চলমান ঐতিহ্যবাহী ১০৭তম লেংটার মেলার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুরে চলমান ঐতিহ্যবাহী ১০৭তম লেংটার মেলার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাত দিনব্যাপী এ মেলা ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত চলার কথা থাকলেও মাঝপথেই তা বন্ধ করে দেওয়া হয়।


বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় মাজার প্রাঙ্গণে মাইকিং করে মেলা বন্ধের ঘোষণা দেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল। তিনি উপস্থিত ভক্ত, ব্যবসায়ী ও দর্শনার্থীদের শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করার আহ্বান জানান। এ সময় মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়াও উপস্থিত ছিলেন।


পুলিশ জানায়, ১ এপ্রিল মাগরিবের পর থেকে মেলার সব কার্যক্রম বন্ধ করা হয়েছে। দূর-দুরান্ত থেকে আগতদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত এলাকা ত্যাগের অনুরোধ করা হয়।


এর আগে মেলাকে কেন্দ্র করে মাদক সেবন, জুয়া, অশ্লীলতা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। পাশাপাশি জুয়া ও মাদক ব্যবসায়ীদের হামলায় মাজারের খাদেম আহত হওয়ার ঘটনাও ঘটে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, এসব ঘটনার প্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন এ কঠোর সিদ্ধান্ত নেয়। মেলা বন্ধের পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।


স্থানীয় সচেতন মহল মনে করছে, অনিয়ম ও অপরাধ দমনে প্রশাসনের এ সিদ্ধান্ত সময়োপযোগী। তবে ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে আগাম পরিকল্পনা ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।