আন্তর্জাতিক

ইরান চুক্তিতে রাজি না হলে ‘অবকাঠামো ধ্বংস’ হুমকি ট্রাম্পের

detaillogo
ডেস্ক নিউজ
১৯ এপ্রিল ২০২৬, ১৫:২৮
PostImage

ইরানের সঙ্গে শান্তি চুক্তি না হলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


ইরানের সঙ্গে শান্তি চুক্তি না হলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র একটি ‘ন্যায্য ও যুক্তিসংগত’ চুক্তির প্রস্তাব দিয়েছে এবং ইরান তা গ্রহণ করবে বলে তিনি আশা করছেন।


তিনি সতর্ক করে বলেন, ইরান যদি এই প্রস্তাবে রাজি না হয়, তাহলে দেশটির প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালিয়ে তা ধ্বংস করে দেওয়া হবে। একই পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তার দাবি, হরমুজ প্রণালি-তে গোলাগুলির মাধ্যমে ইরান যুদ্ধবিরতির চরম লঙ্ঘন করেছে।


এছাড়া তিনি অভিযোগ করেন, ইরান একটি ফরাসি জাহাজ ও যুক্তরাজ্যের একটি মালবাহী জাহাজে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালি বন্ধের ঘোষণারও সমালোচনা করেন তিনি।

ট্রাম্প বলেন, ইরানের প্রণালি বন্ধের ঘোষণা ‘অদ্ভুত’, কারণ যুক্তরাষ্ট্রের অবরোধের ফলে এটি কার্যত আগেই নিয়ন্ত্রণে রয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।