আন্তর্জাতিক

আলোচনায় বসতে আমেরিকাকে শর্ত দিল ইরান

detaillogo
ডেস্ক নিউজ
২২ এপ্রিল ২০২৬, ১৬:০৭
PostImage

ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নিলে আবার আলোচনায় বসতে রাজি আছে তেহরান।


ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নিলে আবার আলোচনায় বসতে রাজি আছে তেহরান। এমনটাই জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি।

ইইরানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার করলেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

তবে নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে বলে শর্ত দিয়েছেন তিনি। 


ইরাভানি বলেন, ‘নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে।’ ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত আরও বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) যদি রাজনৈতিক সমাধান চায়, তবে আমরা প্রস্তুত। আর যদি তারা যুদ্ধ চায়, ইরান সেটির জন্যও তৈরি।’


উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির দাবি করলেও তেহরান জানিয়েছে, তারা কখনও যুদ্ধবিরতির অনুরোধ করেনি। এমনকি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আবেদনও ইরান করেনি বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।