আন্তর্জাতিক

ইরানের বাধায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ৯৫% কমেছে

detaillogo
ডেস্ক নিউজ
২৯ এপ্রিল ২০২৬, ১৩:৫৩
PostImage

জাতিসংঘ জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের বাধার কারণে জাহাজ চলাচল ৯৫ শতাংশেরও বেশি কমে গেছে।


জাতিসংঘ জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের বাধার কারণে জাহাজ চলাচল ৯৫ শতাংশেরও বেশি কমে গেছে। বর্তমানে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে ৫ শতাংশেরও কম জাহাজ চলাচল করতে পারছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে এক ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র স্টেফান দুজারিক জানান, গত ২৮ ফেব্রুয়ারি ইরান অবরোধ আরোপের পর থেকে জাহাজ চলাচল ৯৫ দশমিক ৩ শতাংশ কমে গেছে।

তিনি আরও জানান, একই সময়ে বৈশ্বিক বাজারে খাদ্যপণ্যের দাম বেড়েছে ৬ শতাংশ এবং ইউরোপে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৫৩ শতাংশ। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শুরুর আগে প্রতিদিন বৈশ্বিক তেল সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ পরিবাহিত হতো।


মার্চের শুরু থেকেই এই জলপথে চলাচল ব্যাহত হতে থাকে। বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও স্থায়ী সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরে যাওয়া-আসা করা জাহাজগুলোর ওপর অবরোধ আরোপ করেছেন। অন্যদিকে তেহরানও নিজেদের অনুমতি ছাড়া প্রণালি অতিক্রমকারী জাহাজে বাধা ও হয়রানি চালিয়ে যাচ্ছে। ফলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে।