জাতীয়

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৫ মে ২০২৬, ১৪:৩৮
PostImage

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি।


সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি। সামরিক ও অসামরিক বাহিনীর সমন্বিত প্রচেষ্টার ফলেই এটি সম্ভব হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান ডিসিদের ধন্যবাদ জানিয়ে বলেন, নির্বাচন আয়োজনের মূল দায়িত্ব ছিল প্রশাসনের ওপর, আর তারা সফলভাবে তা সম্পন্ন করেছেন। সেনাবাহিনী পাশে থাকলেও পুরো প্রক্রিয়া পরিচালনা করেছে বেসামরিক প্রশাসন।

তিনি বলেন, একসময় দেশে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল এবং অনেকে ধারণা করেছিলেন নির্বাচন সম্ভব হবে না। কিন্তু সেই শঙ্কা কাটিয়ে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হয়েছে, যা একটি বড় অর্জন।

ডিসিদের উদ্দেশে তিনি আরও বলেন, যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হলে তা দ্রুত পাওয়া যাবে। দুর্যোগ, দুর্ঘটনা বা অন্যান্য জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে।