জাতীয়

ডিসিদের সততা ও দায়িত্ববোধের আহ্বান প্রধান বিচারপতির

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৫ মে ২০২৬, ১৬:১৫
PostImage

জেলা প্রশাসকদের (ডিসি) সরকারের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেছেন জুবায়ের রহমান চৌধুরী।


জেলা প্রশাসকদের (ডিসি) সরকারের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেছেন জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেন, জনগণ, সমাজ, রাষ্ট্র, সৃষ্টিকর্তা এবং নিজের বিবেকের কাছে যে দায়বদ্ধতা রয়েছে, তা সবসময় স্মরণে রাখতে হবে। মঙ্গলবার (৫ মে) বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি ডিসিদের উদ্দেশে বলেন, তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি জেলা প্রশাসকদের রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও সাধারণ জনগণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেন।

সম্মেলন উপলক্ষে দেশের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ এবং দিকনির্দেশনামূলক বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।