সারাদেশ

নারায়ণগঞ্জে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান খুলে পড়ে আহত ৪ শিক্ষার্থী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৬ মে ২০২৬, ১৩:০৭
PostImage

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান খুলে পড়ে চার শিক্ষার্থী আহত হয়েছে।


নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান খুলে পড়ে চার শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (৬ মে) সদর উপজেলার আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।


শিক্ষক ও অভিভাবকদের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ১১টার দিকে দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে পাঠদান চলার সময় হঠাৎ করে সিলিং ফ্যানটি খুলে নিচে পড়ে যায়। এতে প্রাঞ্জল ও জাহানারাসহ চার শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে দুইজনের মাথায় আঘাত লেগেছে।



ঘটনার পরপরই স্কুলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহত শিক্ষার্থীদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, স্কুল ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান চালানো হচ্ছিল। অবহেলা ও অবকাঠামোগত দুর্বলতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।