জাতীয়

‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২৬, ১১:৩১
PostImage

আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন।


আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন।

রোববার (১০ মে) নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর চিফ প্রসিকিউটর এ মন্তব্য করেন।

এদিন রাজধানীর মোহাম্মদপুর-এ ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ও শেখ ফজলে নূর তাপস-এর কথোপকথনে ‘ওপেন নির্দেশনা’ এবং ‘লেথাল ওয়েপন ব্যবহার’ করে গুলি চালানোর নির্দেশনার বিষয় উঠে এসেছে।

তিনি বলেন, একজন সরকারপ্রধান হিসেবে এ ধরনের নির্দেশনা ছিল অমানবিক ও ভয়াবহ। এর ফলে সারাদেশে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর প্রবণতা বৃদ্ধি পায় এবং বহু মানুষ নিহত হন।

আমিনুল ইসলাম আরও বলেন, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। এতে বহু মানুষ হতাহত হন।

তিনি বলেন, নিহত ফাইয়াজের হত্যাকাণ্ড পুরো দেশকে আবেগাপ্লুত করেছিল।

চিফ প্রসিকিউটর জানান, মোহাম্মদপুরের ঘটনায় দায়ের করা মামলায় ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’, ‘ইন্ডিভিজুয়াল রেসপনসিবিলিটি’ এবং ‘টার্গেটেড কিলিং’-এর অভিযোগ পাওয়া গেছে। মামলায় অভিযোগ গঠন করা হয়েছে এবং আগামী ৮ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।